শিরোনাম
Passenger Voice | ০৩:৩৪ পিএম, ২০২২-০৫-১৫
দীর্ঘদিন ধরে লুকিয়ে প্রেম করছেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। তার প্রেমিকের নাম ওরহান অট্টামনি। তিনি পেশায় একজন সমাজকর্মী। জাহ্নবী ও ওরহানের প্রেমের খবর ঘনিষ্ঠ বন্ধুরা জানলেও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলা নিষেধ।
মুম্বাইয়ের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, জাহ্নবীর প্রেমিক ওরহানকে সেই অর্থে কেউ না চিনলেও নতুন প্রজন্মের একাধিক বলি-তারকার সঙ্গে তাঁকেও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। সম্প্রতি জাহ্নবী তার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি পার্টির কিছু ছবি শেয়ার করেছেন। সেখানেই ওরহানের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে তাকে। এ ছাড়া গত ৬ মার্চ ছিল জাহ্নবীর জন্মদিন। সেদিন ভারতের তিরুপতিতে ছিলেন তিনি।
সেখানে তোলা জাহ্নবীর ছবির কমেন্ট বক্সে ওরহান লেখেন, 'আমি তোমাকে ভালোবাসি। শুভ জন্মদিন।' শুধু তাই নয়, গত মাসে বোন খুশির সঙ্গে 'ধড়ক'খ্যাত এই অভিনেত্রী উটিতে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেও তাঁদের সঙ্গী ছিলেন ওরহান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত