শিরোনাম
Passenger Voice | ০১:৪৮ পিএম, ২০২২-০৫-১৪
গোপালগঞ্জের কাশিয়ানীর মিল্টন বাজার এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ওই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
কাশিয়ানির থানার ডিউটি অফিসার সৈয়দ জাকির হোসেন বলেন, শনিবার বেলা ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনাস্থল থেকে কাশিয়ানি থানার এসআই সিরাজুল ইসলা জানান, শনিবার বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রাজিব পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে খুলনা থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে একটি মোটরসাইকেলও ঢুকে পড়েছিল।
এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানান এসআই সিরাজুল।
তিনি বলেন, হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা হাসপাতালে নিয়ে গেছে। নিহতরা কে কোন পরিবহনের যাত্রী ছিলেন তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত