চাকা ফেটে উল্টে গেলো মাইক্রোবাস: নিহত ১

Passenger Voice    |    ১১:৪৫ এএম, ২০২২-০৫-১৩


চাকা ফেটে উল্টে গেলো মাইক্রোবাস: নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ধনুসাড়া এলাকায় চাকা ফেটে মাইক্রোবাস উল্টে চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মে) সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম জাহাঙ্গীর হোসেন। তার বাড়ি জেলার নাঙ্গলকোট উপজেলার ছুপুয়া গ্রামে।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মঞ্জুরুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঞ্জুরুল হক বলেন, ঢাকামুখী মাইক্রোবাসটির হঠাৎ চাকা ফেটে যায়। এ ঘটনায় মাইক্রোবাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে চালক নিহত হন। মরদেহ ফাঁড়িতে আছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেব।