বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা

Passenger Voice    |    ০১:৩১ পিএম, ২০২২-০৫-১১


বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় আহত এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১১ মে) সকালে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।

নিহত ছাত্রলীগ নেতার নাম সুমন মাহমুদ (৩০)। তিনি বেনাপেলের নারায়ণপুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে ও বেনাপোল পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মো. জুলফিকার আলী মন্টু সহকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুমন ছাত্রলীগের রাজনীতিতে সর্বদা মাঠে সক্রিয় ছিলেন। তার অকালমৃত্যুতে সংগঠনটির অভাবনীয় ক্ষতি হলো।

এর আগে গত ০৫ মে বেনাপোল পৌরসভা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন সুমন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে যশোর ও পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসায় ঢাকা নিয়েছিলেন।