চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

Passenger Voice    |    ০৫:৪১ পিএম, ২০২২-০৫-১০


চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আবু বক্কর ছিদ্দিক নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা ট্রাঙ্ক রোডের মনসুরাবাদের ঈদগাঁ এলাকার মনসুর আলী শাহ জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের গ্রামের বাড়ি কুড়িগ্রামের আলীপুরে। তার বাবার নাম নজিবুল রহমান।

ডবলমুরিং মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব রাব্বানী অপু বলেন, আবু বক্কর ছিদ্দিক মোটরসাইকেল চালিয়ে ঈদগাঁ থেকে দেওয়ানহাটের দিকে যাচ্ছিলেন। এসময় মনসুরাবাদ এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে আবু বক্কর ছিটকে পড়লে তাকে চাপা দেয় ট্রাকটি।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।