শিরোনাম
Passenger Voice | ০১:২৭ পিএম, ২০২২-০৫-০৮
রেলে জায়গায় দোকান স্থাপন করায় প্রতিপক্ষের হামলায় মো. ফরিদ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফরিদ আই ডব্লিউ কলোনির ফাতেমার ভাড়া বাড়ির বাসিন্দা। তার পিতার নাম জাফর আহমেদ।
গতকাল শনিবার (৭ মে) দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সিএমপি ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার আরিফ হোসেন।
তিনি জানান, নিহত ফরিদ পাহাড়তলী বাজারে একটি কার ওয়াশের দোকান দেন। দোকানটি রেলের জায়গার ওপর স্থাপন করা হয়েছে দাবি করে বিরোধীপক্ষ চাঁদা চেয়েছিল। এ নিয়ে শনিবার রাত সাড়ে এগারোটার ফরিদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরিদকে মারধর করা হয়। এতে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তার স্ত্রী নাহিদা আক্তারসহ স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত