শিরোনাম
Passenger Voice | ১১:৫২ এএম, ২০২২-০৫-০৮
লক্ষ্মীপুরের রায়পুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (৭ মে) বিকেলে লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাসাবাড়ির সিকদার রাস্তার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক সড়কের দুপাশে যানজট সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয় লোকজন আহত মো. সোহেল, মিলটন সরকার, জাকির হোসেন ও মোশাররফ হোসেনসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার সময় রায়পুর থেকে ঢাকার উদ্দেশে চেয়ার কোচ ঢাকা এক্সপ্রেস ছেড়ে আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস ঘটনাস্থল এলেই দুটির সংঘর্ষ হয়। এতে যাত্রী ও পথচারীদের ১০ জন আহত হন।
আহত যাত্রী মোশাররফ হোসেন বলেন, হঠাৎ দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। আনন্দ বাসের চালকের আশঙ্কাজনক অবস্থা। বাসে যাত্রী কম ছিল।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বাস দুটি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত