শিরোনাম
Passenger Voice | ০১:০২ পিএম, ২০২২-০৫-০৪
বরিশালে থ্রি হুইলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) রাতে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫), নাছির হাওলাদারের ছেলে লিমন (২০), একই এলাকার সুমন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিরব তার দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে পটুয়াখালীর লেবুখালী ব্রিজের দিকে যাচ্ছিলেন। তারা নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন। আহত অবস্থায় লিমন ও সুমনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় লিমন মারা যান। সুমনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত