শিরোনাম
Passenger Voice | ০১:৩৭ পিএম, ২০২২-০৫-০১
কুমিল্লার লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে লাকসাম-নোয়াখালী রেলপথের লাকসাম পৌর শহরের দৌলতগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তবে এদিন দুপুর পর্যন্ত ওই যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি রেলওয়ে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, রবিবার সকালে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবক নিহত হন। তাঁর বয়স আনুমানিক ২২ বছর হবে।
ওসি বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করছি- ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ লাকসাম রেলওয়ে থানায় আছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। '
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত