সমঝোতায় চার বন্ধু মিলে একে অপরের স্ত্রীকে ধর্ষণ

Entertainment desk    |    ০৫:৫৫ পিএম, ২০২০-০৩-০৯


সমঝোতায় চার বন্ধু মিলে একে অপরের স্ত্রীকে ধর্ষণ

পরিকল্পনা করে পালা করে একে অপরের স্ত্রীকে ধর্ষন করে আসছিলেন চার বন্ধু। বিষয়টি জানাজানি হওয়ার পর আরও চারজন বন্ধুর কাছেও নিজেদের স্ত্রীদের তুলে দেন৷ তারাও ধর্ষণ করেন৷

ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে।এ ঘটনায় মামলাও হয়েছে।সেখানকার আদালত এই মামলার শুনানির সময় ওই চার নারীর নাম গোপন রাখার প্রাথমিক শর্ত দিয়েছেন৷

আদালতে নারীরা জানিয়েছেন, তারা দিনের পর দিন নিগৃহীত হয়েছেন। তাদের সুরক্ষা দেওয়া আদালতের প্রথম কর্তব্য৷

২০১০ থেকে পর্যায়ক্রমে এই ধর্ষণের ঘটনা ঘটছে৷ আদালত জানায়, চার বন্ধু এমনভাবেই রুটিন বানাতেন যে একসঙ্গে তারা এক বাড়িতে গিয়ে যার বউ তিনি ছাড়া আর তিনজন সেই বাড়িতে থাকত৷ 

সিঙ্গাপুর হাউজিং অ্যান্ড ডেভলপমেন্ট বোর্ডে ২০১৪ সাল পর্যন্ত এই ঘটনা ঘটে৷