হোলির রঙে রঙিন অপু বিশ্বাস

Entertainment desk    |    ০৫:৩৭ পিএম, ২০২০-০৩-০৯


হোলির রঙে রঙিন অপু বিশ্বাস

আজ (৯ মার্চ) সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব। এই উৎসবের অপর নাম বসন্তোৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসবটি পালিত হয়।

বাংলাদেশ, ভারত ও নেপালসহ দক্ষিণ এশিয়া, এমনকি সারা বিশ্বের সনাতন ধর্মালম্বীরা এ উৎসব পালন করে থাকেন। তবে এখন শুধু সনাতন ধর্মালম্বীরাই নয় বরং জাতি, ধর্ম নির্বিশেষে মেতে উঠেন এই হলির রঙে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদের কাছেও এ উৎসব বেশ জনপ্রিয়। দোল পূর্ণিমার সকাল থেকেই তারকারা মেতে ওঠেন হোলি উৎসবে। এবার সেই কাতারে আছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

বসুন্ধরায় নিজের বাসার ছাঁদে হলির রঙে রাঙিয়েছেন নিজেকে। আর এসময় তার সঙ্গী হয়েছিলেন অভিনেত্রী দোয়েল, মৌসুমী নাগ ও বরিশ হক।

এদিকে, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে অপু অপু বিশ্বাস অভিনীত নতুন চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমাটি। এই চলচ্চিত্র দিয়ে বিরতি কাটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন অপু। ছবিটিতে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন নায়ক বাপ্পির সাথে। সব কিছু মিলিয়ে চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের আগ্রহের কমতি নেই।