শিরোনাম
Passenger Voice | ০৩:৪০ পিএম, ২০২২-০৪-২৮
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেলে সড়ক ও মহাসড়ক বিভাগের ব্যবস্থাপনায় নতুন ইউলুপ চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ডেমরা জোন।
এতে করে সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল হ্রাস পাবে বলে মনে করছে ট্রাফিক ওয়ারী বিভাগ।
বুধবার (২৭ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল মেডিকেল এলাকায় এ ইউলুপ চালুর পাশাপাশি মেডিকেলের সামনে আগের অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ ক্রসিংটিও বন্ধ করেছে ট্রাফিক-ডেমরা জোন।
ট্রাফিক-ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা জানান, সড়ক দুর্ঘটনা রোধে জনসাধারণ ও যানবাহনের ঝুঁকিপূর্ণ চলাচল হ্রাসে ইউলুপটি খুবই কার্যকর হবে।
অন্যদিনের মতো বুধবার সকালে যানজট ছিল না। মাতুয়াইল থেকে খুব সহজে পেরিয়ে যাওয়া যাচ্ছিল গন্তব্যে। মাতুয়াইল মেডিকেলের সামনে ক্রসিং না থাকায় সেখানে যানজট সৃষ্টি হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত