শিরোনাম
Passenger Voice | ০২:২৪ পিএম, ২০২২-০৪-২৮
নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা ও মেথিকান্দা রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- রায়পুরার সাহাপুর গ্রামের দীন ইসলামের ছেলে মো. জুবায়েদ মিয়া (১১) ও একই উপজেলার শেরপুর কান্দা পাড়া মো. কাউছার আহাম্মেদের ছেলে মো. সিয়াম আহাম্মেদ আতিকুল (১০)।
রেলওয়ে পুলিশ জানিয়েছেন, সকালে নিহত জুবায়েদ ও সিয়াম হাটুভাঙ্গা ও মেতিকান্দা রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় রেল লাইনের ওপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ট্রেনের ইঞ্জিন দেখছিল। ওই সময় তিতাস কমিউটার ট্রেনটি বিবাড়িয়া থেকে ঢাকা যাচ্ছিল। ওই সময় একাধিক হর্ন বাজালেও শিশু দুই জন ট্রেনটিকে দেখতে পায়নি। পরে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই ইমায়েদুল জাহেদী জানিয়েছেন, শিশু দুইটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে অপর লাইনে আসা একটি ইঞ্জিন আসা দেখছিল। তখন তারা তিতাস ট্রেনটি দেখতে পায়নি। পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত