শিরোনাম
Passenger Voice | ১২:৪৫ পিএম, ২০২২-০৪-২২
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে কর্মরত ট্রাফিক ইন্সপেক্টর মুন্সি হাফিজুর রহমান ঢাকায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৮টা ১৮ মিনিটের দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।
মুন্সি হাফিজুর রহমান ১৯৮৮ সালের ২৮ জুন সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। ২০১০ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান।
তিনি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান পুলিশ কমিশনার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত