শিরোনাম
Passenger Voice | ১০:৪৫ এএম, ২০২২-০৪-২২
ঈদ যাত্রায় টিকিটের সবচেয়ে বেশি চাহিদা ২৮, ২৯, ৩০ এপ্রিল ও ১ মে তারিখের। গতকাল রাজধানীর বড় বাস টার্মিনাল গাবতলী ও সায়েদাবাদে ঘুরে জানা যায়, নামকরা পরিবহনে ওই চার দিনের টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। কম পরিচিত পরিবহনে এখনো টিকিট রয়েছে। সদরঘাট টার্মিনালে গিয়ে জানা যায়, ২৯ এপ্রিল পর্যন্ত লঞ্চের কেবিন বুকিং শেষ হয়ে গেছে।
গাবতলীতে ঢাকা থেকে পঞ্চগড় ও ঠাকুরগাঁওগামী হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার শরফুল আলম বলেন, ‘শেষের দিকের ওই চার দিন বাদে অন্যদিনের কোনো টিকিট এখনো বিক্রি হয়নি। ’ ঢাকা-খুলনা রুটের সোহাগ পরিবহনের ব্যবস্থাপক হোসেন আলী বলেন, ‘এবার দীর্ঘ ছুটির কারণে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি হবে বলে মনে হয় না। ২৮ ও ২৯ এপ্রিল তারিখের টিকিটের চাহিদা বেশি, আমাদের এ দুই দিনের টিকিট শুরুর দিনেই বিক্রি হয়ে গেছে। ’
তবে নাম প্রকাশ না করার শর্তে একটি নামকরা পরিবহনের ব্যবস্থাপক বলেন, ‘এখন কেউ মুখ খুলছেন না, তবে ওই সব তারিখের টিকিটও পাওয়া যাবে। ’ কিভাবে পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদের সময়ে রাজধানী শহরে চলাচলকারী অনেক বাস নতুন রং করে অতিরিক্ত ট্রিপ হিসেবে দূরপাল্লায় নামানো হবে, এটা প্রতিবছরই হয়। এতে বাসের ট্রিপসংখ্যা বাড়বে। অন্যদিকে টিকিট ফুরিয়ে যাওয়ার কথা বলা হলেও প্রতিটি পরিবহনে প্রায় ২৫ শতাংশ টিকিট বিক্রি বাকি রয়েছে। শেষের দিকে এগুলো বেশি দামে বিক্রি করা হবে। ’
তবে এ বিষয়ে শ্যামলী, হানিফ, গোন্ডেন লাইন, এসআর, নাবিল ও রোজিনা পরিবহনের ম্যানেজারদের জিজ্ঞাসা করলে তাঁরা কিছু বলতে রাজি হননি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত