ইফতারির পর সড়কে ঝরলো মা-মেয়ের প্রাণ

Passenger Voice    |    ০১:৪৯ পিএম, ২০২২-০৪-২১


ইফতারির পর সড়কে ঝরলো মা-মেয়ের প্রাণ

ময়মনসিংহের ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের তারাকান্দা-রূপচন্দ্রপুর নামক স্থানে প্রাইভেট কারের চাপায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রূপচন্দ্রপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী হেপী আক্তার ও তাঁর মেয়ে রেশমা আক্তার (৩)। খবর পেয়ে তারাকান্দা থানার পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ইফতারির পর হেপী আক্তার তার মেয়েকে নিয়ে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দিলে সড়কেই তাদের মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।