শিরোনাম
Passenger Voice | ০১:৫১ পিএম, ২০২২-০৪-১৯
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পাজেরো গাড়ি ও ১০ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম।
আটক ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জয়দেব কুমার ছেলে চঞ্চল কুমার রায় (৩৮) এবং তার সহযোগী মন্দিরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আল হাদি সজীব (৩৩)।
চঞ্চলকে দিনাজপুর সিআইডি'র বিশেষ পুলিশ সুপার পঙ্কজ চন্দ্রের ছোট ভাই বলে দাবি করেছেন স্থানীয়রা।
এ ব্যাপারে জানতে চাইলে হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, আমরা অপরাধী হিসেবে আটক করেছি। কার কী পরিচয়, সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়।
তিনি জানান, পাজেরো গাড়িতে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার ভেলাগুড়ি এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়িতে থাকা চঞ্চল কুমার রায় ও আল হাদি সজীবকে আটক করে পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়।
এ ঘটনায় রোববার (১৭ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করা হয়। আটক ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় আগের একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানা গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত