শিরোনাম
Passenger Voice | ০৪:১৬ পিএম, ২০২২-০৪-১৮
সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে পাশে ট্রেনে কাটা পড়ে আব্দুল হাকিম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জামতৈল স্টেশনসংলগ্ন এলাকায় ধূমকেতু এক্সপ্রেসে কাটা পড়েন তিনি। নিহত মোহাম্মদ আবদুল হাকিম কামারখন্দ উপজেলার জয়েন বড়ধুল গ্রামের আকছেদ আলীর ছেলে।
সিরাজগঞ্জ জিআরপির এসআই আমিরুল ইসলাম জানান, আব্দুল হাকিম রেললাইন পার হচ্ছিলেন।
এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের মরদেহটি স্বজনরা নিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত