সিলেট বিআরটিএর এডি সানাউল হককে বদলি, দেলোয়ারকে ক্লোজ

Passenger Voice    |    ০৫:৫৭ পিএম, ২০২২-০৪-১২


সিলেট বিআরটিএর এডি সানাউল হককে বদলি, দেলোয়ারকে ক্লোজ

প্রতিবেদকঃ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সিলেট সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেনের অনিয়ম দুর্নীতি বন্ধ করা। দুর্নীতিবাজ এই দুই কর্মকর্তার অপসারণ ও ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে গত ১০ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছিলেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। গত ৭ এপ্রিল বিকেলে সংগঠনটির এক জরুরি সভায় এ ঘোষণা দিয়েছিল।

পরে ৯ এপ্রিল দুপুরে বিআরটিএ’র সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক সানাউল হকের সঙ্গে বৈঠক করে শ্রমিক ফেডারেশন ও সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধি দল। বৈঠকে সিলেট বিআরটিএতে সৃষ্ট ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত জটিলতা নিরসনে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এবং পরিবহন শ্রমিকদের বেশ কয়েকটি দাবি মেনে নেওয়া হয়। বিআরটিএ সিলেট অফিসের সংশ্লিষ্টরা পরিবহন শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিলে শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা সজীব আলী উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। তবে ধর্মঘট স্থগিত করলেও শ্রমিক আন্দোলন এর চাপে আজ ১২ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর সদর কার্যালয়ের এক আদেশে সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার সানাউল হককে সিলেট সার্কেল থেকে মাগুরা সার্কেলে বদলি করা হয়েছে। একই সাথে আলোচিত দুর্নীতিবাজ শ্রমিক নেতাদের কাছে প্রকাশ্যে ঘুষ দাবি করা রেকর্ড কিপার দেলোয়ার হোসেনকে সদর কার্যালয়ে ক্লোজ করা হয়েছে। উক্ত সার্কেলের মোটরযান পরিদর্শক রিয়াজুল ইসলামকে সহকারী পরিচালক এর অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম অভিযোগ করে বলেন, সিলেট বিআরটি ‘র সহকারী পরিচালক সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার হোসেন সঠিক প্রক্রিয়ায় গাড়ির কাগজপত্র বা চালকের ড্রাইভিং লাইসেন্স দেন না। আবার ঘুষ দিলে এই দুই কর্মকর্তা দালালের মাধ্যমে দ্রুত লাইসেন্স সরবরাহ করেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি করেন।’’