শিরোনাম
Passenger Voice | ০২:৩৮ পিএম, ২০২২-০৪-০৯
চাঁদপুর প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) প্রেস ক্লাবের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতাদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। এ ছাড়া চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে পিআইবি কর্তৃক অসুস্থ সাংবাদিকদের মাঝে চেক প্রদান করা হয়।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ভাষাবীর এম এ ওয়াদুদ ট্রাস্ট্রের ট্রাস্টি ডা. জেআর ওয়াদুদ টিপু, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, পারিবারিক কারণেই আমি সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলাম। সাংবাদিক জগৎটা যথেষ্ট বড়। যেভাবে চাঁদপুর প্রেস ক্লাব কাজ করে আসছে, তা খুবই প্রশংসনীয়। আমি প্রেস ক্লাবে এলে স্মৃতিকাতর হয়ে পড়ি। এখানে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এ জন্য গণমাধ্যম আমার পরিবারের একটি অংশ।
তিনি আরো বলেন, মানুষ সংবাদপত্রের প্রতি আস্থা রাখেন, তাই সঠিকভাবে তথ্য তুলে ধরতে হবে। সংবাদপত্র পড়ে মানুষ অনেক কিছু জানে ও শেখে। তাই সাংবাদিকদের অনেক দায়িত্ব। আমার পক্ষ থেকে যতটুকু সক্ষমতা আছে, আমি আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সাংবাদিকদের অনেক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা থাকলে একজন সাংবাদিকও বিনা চিকিৎসায় মারা যাবে না।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত