বিয়ের দাওয়াত দিতে এসে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

Passenger Voice    |    ০২:১৮ পিএম, ২০২২-০৪-০৯


বিয়ের দাওয়াত দিতে এসে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পদুয়ার বাজার লেভেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে জানান কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইসমাইল হোসেন সিরাজী।

নিহত আবদুল মান্নান (৬২) জেলার লালমাই উপজেলার বাগমারা এলাকার চেঙ্গাহাটা গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।

এ বিষয়ে এআই মো. ইসমাইল হোসেন সিরাজী জানান, পদুয়ার বাজার এলাকায় আবদুল মান্নানের ছেলের শ্বশুরবাড়ি।

সেখানে একটি বিয়ের দাওয়াত দিতে এসেছিলেন তিনি। ছেলের শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে পদুয়ার বাজার রেলওয়ে লেভেলক্রসিংয়ের এক শ গজ পূর্বে মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে রাতে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।