শিরোনাম
Passenger Voice | ০৩:১০ পিএম, ২০২২-০৪-০৭
বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের ভেন্যু মুম্বাইয়ের পূর্বাঞ্চলের চেম্বুরে রণবীরের পৈতৃক বাড়ি আর কে হাউস।
ভারতের অন্যতম শীর্ষ গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার দাবি, ১৭ এপ্রিল বিয়ে করবে এই জুটি, অন্যদিকে ফিল্মফেয়ার ম্যাগাজিন বলছে বিয়ে ১৪ এপ্রিল। সবশেষ যুক্ত হয়েছে এই যুগলের বিয়ে ১৫ এপ্রিল, তবে বিয়ের আনুষ্ঠানিকতা রাত ২টা থেকে ৪টার মধ্যে; অর্থাৎ বিয়ে ১৬ এপ্রিল। এই দাবি করেছে বলিউডভিত্তিক পোর্টাল পিঙ্কভিলা।
এক বিশেষ প্রতিবেদনে পোর্টালটি দাবি করেছে, রণবীর তার প্রিয় সংখ্যা ৮ বিয়ের জন্য বেছে নিয়েছেন। সেই হিসাব এভাবে মেলানো হয়েছে : ১৬ (তারিখ) + ৪ (মাস) + ২০২২ (সাল) = ২০৪২; সংখ্যাগুলোর যোগফল আট।
ঘনিষ্ঠ সূত্রে প্রতিবেদনে পিঙ্কভিলা আরও দাবি করেছে, পাঞ্জাবি ঐতিহ্য অনুসরণ করে তারা ১৬ এপ্রিল রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করবেন।
প্রতিবেদনে বলা হয়, বিয়ের উৎসব ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। ১৩ এপ্রিল বান্দ্রার বাড়িতে মেহেদি অনুষ্ঠান; পরদিন হলুদ বা সংগীত অনুষ্ঠান; ১৫ তারিখ রাতে বিয়ে হবে। যদিও তারিখ এখনও চূড়ান্তভাবে ঠিক হয় নি।
বিয়েতে অতিথি-সংখ্যা হবে ৪৫০। রণবীরই ভেন্যু নির্ধারণ করেছেন। তাঁর বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালে এই আর কে হাউসে বিয়ে করেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত