শিরোনাম
Passenger Voice | ০২:৪৩ পিএম, ২০২২-০৪-০৬
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে করণীয় নির্ধারণে এবার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসাবে বুধবার বেলা সাড়ে ১১ টায় এই সংলাপ শুরু হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃতাধীন কমিশন রাজধানীর আগারগাওঁ নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এই সংলাপটি অনুষ্ঠিত হচ্ছে।
এবারের সংলাপে ৩৩ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানানো হযেছে। এর আগে গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে সংলাপ করে ইসি।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সিইসিসহ চার কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন— সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর এবং আনিছুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত