শিরোনাম
Passenger Voice | ০২:৩৩ পিএম, ২০২২-০৪-০৫
দিনাজপুরের বিরামপুরে কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) ভোর চারটা ৪৫ মিনিটে স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর রেলস্টেশন মাস্টার রফিক চৌধুরী।
নিহত মাজেদা বেগম উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর দাউদপুর গ্রামের মোফাজ্জল হোসেনের (মাকাওলা) স্ত্রী।
স্টেশন মাস্টার রফিক চৌধুরী জানান, ভোর চারটা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনটি বিরামপুর রেলস্টেশন প্লাটফর্ম ত্যাগ করে। এ সময় মাজেদা বেগম ওই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মাজেদার ছেলে শরিফুল ইসলাম বলেন, বেশ কয়েক মাস থেকে মাজেদা বেগম পেটের পিড়াই ভুগছিলেন। কয়েক দিন আগে তিনি সবার অগোচরে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে এক ব্যক্তি খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করা হয়।
হিলি রেলওয়ে থানার ইনচার্জ কাইকোবাদ হোসেন জানান, কুড়িগ্রাম এক্সেপ্রেস ট্রেনের ধাক্কায় মাজেদা বেগম নামের এক বৃদ্ধা মারা গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার মরদেহ উদ্ধার করা হয়। কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত