শিরোনাম
Passenger Voice | ০৫:২৯ পিএম, ২০২২-০৪-০২
রহমতের বার্তা নিয়ে শুরু হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মাহে রমজান। এবার পুরো রমজান মাস জুড়ে ইফতারের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির স্টাডি রুমে প্রথম রমজান থেকে শুরু করে শেষ রমজান পর্যন্ত এই আয়োজন থাকবে বলে নিশ্চিত করেছেন সংগঠনটি সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।
তিনি জানান, আগের বছরগুলোতে শুধুমাত্র সমিতির সদস্যদের জন্য এমন আয়োজন করা হতো। কিন্তু চলতি বছর চলচ্চিত্রের কলাকুশলীদের জন্যও এই ইফতারের আয়োজন রাখছে শিল্পী সমিতি।
সাইমন সাদিক বলেন, ‘এবার শুধু শিল্পী সমিতির সদস্যরাই নন, সিনেমাসংশ্লিষ্ট সকলেই আমাদের সঙ্গে ইফতার করার সুযোগ পাবেন। ’
ইফতারের জন্য শিল্পী সমিতির সক্রিয় কার্যনির্বাহী সদস্যরা চাঁদা দেবেন বলেও জানান তিনি।
জানা যায়, ইফতার ছাড়াও আসন্ন ঈদকে সামনের রেখে উপহার সামগ্রীর ব্যবস্থা করবে সমিতি। এটি সব সদস্যদেরই দেওয়া হবে। এছাড়া অসহায় শিল্পীদের জন্য থাকবে বিশেষ সাহায্য।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত