শিরোনাম
Passenger Voice | ০৫:০২ পিএম, ২০২২-০৪-০২
ট্রেনের টিকিট কেলোবাজারি বন্ধের দাবিতে নীলফামারীর ডোমারে মানববন্ধন হয়েছে।
শনিবার (২ এপ্রিল) সকালে উপজেলা শহরের রেলগেইট মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডোমার পৌরসভার কাউন্সিলর রুবেল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ‘হৃদয়ে ডোমার’ এর সাধারণ সম্পাদক রাকিব আল আকাশ, পৌর কৃষকলীগের আহ্বায়ক আবু সাঈদ, সাংবাদিক আসাদুজ্জামান চয়ন, ছাত্রনেতা আজমির রহমান রিশাদসহ আরও অনেকে।
বক্তারা জানান, রেলস্টেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে কালোবাজারিরা টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করে থাকেন। ফলে দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া যাত্রীরা।
এসময় দ্রুত সিন্ডিকেট ভেঙে কাউন্টার থেকে যাতে যাত্রীরা সহজে টিকিট পান এটি নিশ্চিত করারও দাবি জানায় তারা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত