শিরোনাম
Passenger Voice | ০৫:৪৮ পিএম, ২০২২-০৩-২৯
সড়কপথে ভ্রমণ ভিসায় আগামীকাল বুধবার (৩০ মার্চ) থেকে প্রতিবেশী দেশ ভারতে যাওয়া যাবে। একইসঙ্গে এখন থেকে ভ্রমণ ভিসা নিয়ে। স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফারমেশন লাগবে না।
এ বিষয়ে ভারতীয় ভিসা আবেদন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ভ্রমণ ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারতে যেতে পারবেন।
ভারতে যাওয়ার ক্ষেত্রে এখন থেকে নতুন করে বাই রোডে ভ্রমণ ভিসা নেওয়া যাবে। এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে।
যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।
মহামারি করোনাকালীন প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ভ্রমণ ভিসা চালু হয়। যদিও তখন তা ছিল শুধুমাত্র আকাশপথে। তবে এখন থেকে স্থলপথেও ভ্রমণ ভিসায় বাংলাদেশিরা ভারতে যেতে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত