হরতালে বাস চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

Passenger Voice    |    ১২:০১ এএম, ২০২২-০৩-২৭


হরতালে বাস চালানোর সিদ্ধান্ত মালিক সমিতির

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

শনিবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে মালিক-শ্রমিকদের যৌথসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অযৌক্তিক ও খোঁড়া যুক্তিতে ডাকা হরতাল মালিক-শ্রমিকরা সমর্থন করেন না। এ জন্য হরতাল উপেক্ষা করে আগামী সোমবার রাজধানীর অভ্যন্তরীণ সড়ক এবং দূরপাল্লার রুটে বাস চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে কর্মসূচি চলাকালে গাড়ি চলাচল নির্বিঘ্ন রাখার জন্য সড়কে নিরাপত্তা জোরদার করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে মালিক সমিতি।