শিরোনাম
Passenger Voice | ০৪:৪২ পিএম, ২০২২-০৩-২৩
আবারো আইনি ঝামেলায় বলিউড সুপারস্টার সালমান খান। মুম্বাইয়ের আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে তার নামে সমন জারি করা হয়েছে। ৫ এপ্রিল ‘ভাইজান’কে আদালতে হাজির হাওয়া নির্দেশ দেওয়া হয়েছে। সালমান খানের নামে এক সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে আদালত তাকে ডেকেছেন।
ভারতীয় সংবাদসংস্থা এএনআই জানায়, অশোক পাণ্ডে নামের এক সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে আন্ধেরি ম্যাজিস্ট্রেট কোর্টের পক্ষ থেকে সালমানকে সমন ধরানো হয়েছে। ২০১৯ সালে অভিনেতার নামে অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক। আইপিসি-র ৫০৪ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
সাংবাদিক অশোক পাণ্ডে দায়ের করা অভিযোগে জানান, ২০১৯ সালের ২৪ এপ্রিল সালমান খান রাস্তায় সাইকেল চালানোর সময় তার দেহরক্ষীদের অনুমতি নিয়েই তিনি ভিডিও করা শুরু করেন। তখন হঠাৎ রেগে যান অভিনেতা। এরপর ওই সাংবাদিককে সালমানের দেহরক্ষীরা মারধর করেন। তখন সালমান নাকি তাকে মেরে মোবাইলও ছিনিয়ে নেন। পরে অবশ্য সালমানের দেহরক্ষীরা ফোন ফেরত দেয়।
এদিকে, সম্প্রতি প্রায় দুই যুগ ধরে চলা কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বড়সড় স্বস্তি পেয়েছেন সালমান খান। ভারতের রাজস্থান হাইকোর্ট তার মামলাটি বদলি নিয়ে করা আবেদন মঞ্জুর করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত