শিরোনাম
Passenger Voice | ০১:৫৪ পিএম, ২০২২-০৩-১৪
মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রার বিরুদ্ধে তার স্বামী সংগীতশিল্পী ইলিয়াসের করা মামলায় ছয় মাসের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে সোমবার (১৪ মার্চ) বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আতোয়ার রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
গত ১৭ ফেব্রুয়ারি ইলিয়াস হোসাইন ডিজিটাল নিরাপত্তা আইনে সুবাহ শাহ হুমায়রা সুবাহর বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।
২৭ ফেব্রুয়ারি মামলার বিষয়টি সাংবাদিকদের ইলিয়াস নিজেই নিশ্চিত করে বলেন, এটা যেহেতু আইনি প্রক্রিয়া তাই এটা নিয়ে খুব বেশি কিছু জানানোর নেই আমার। মামলা করেছি সেটা আইনি প্রক্রিয়ায়ই এগোবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত