শিরোনাম
Passenger Voice | ০৩:৫১ পিএম, ২০২২-০৩-০৫
আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদের (হিরো আলম) নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আকাশ নিবির। শুক্রবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নম্বার ২২৩। এস. আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।
জিডি প্রসঙ্গে হিরো আলম বলেন, এই জিডি মিথ্যে। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে থানায় অভিযোগ করেছে। ’
সর্বশেষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম। যার কথা লিখেছিলেন আকাশ নিবির। এর আগে ভালোবাসা দিবসে ‘টাইটানিক’ সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ গানটি করেছিলেন হিরো আলম। সেটিরও ভিডিও নির্মাণ করেছিলেন আকাশ নিবির।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত