ট্রাফিক বক্সের ভেতরে দগ্ধ সার্জেন্ট

Passenger Voice    |    ১০:১৪ এএম, ২০২০-০২-২৯


ট্রাফিক বক্সের ভেতরে দগ্ধ সার্জেন্ট


চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেট এলাকায় পুলিশ বক্সের ভেতরে সড়ক বাতি নিয়ন্ত্রণ মেশিন বিস্ফোরিত হয়ে এক ট্রাফিক সার্জেন্ট দগ্ধ হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আরাফাত হোসেন ভুঁইয়া নামের ওই সার্জেন্ট দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া জানান, দগ্ধ আরাফাতকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।