শিরোনাম
Passenger Voice | ০৬:০৮ পিএম, ২০২২-০২-১৭
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ০১ (এক) টি HARD JEEP MITSUBISHI গাড়ি ও নগদ ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা সহ সংঘবদ্ধ প্রতারক চক্রের ০২ সদস্য গ্রেফতার
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ কামরুল হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিন) জনাব মোঃ দেলোয়ার হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬/০২/২০২২ তারিখ সিএমপি'র খুলশী এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ প্রতারক চক্রের সহিত জড়িত ১। মোঃ মাহবুব আলম (৪২), ২। মোঃ রমজান আলী (৪৮) দ্বয়কে ০১ (এক) টি HARD JEEP MITSUBISHI গাড়ি ও ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকাসহ গ্রেফতার করা হয়।
প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতারকৃত মোঃ মাহবুব আলম জিজ্ঞাসাবাদে জানায় যে, অপরাপর গ্রেফতারকৃত ব্যক্তিদের সহযোগিতায় চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন জেলা শহরের বিভিন্ন মানুষের নিকট নিজেকে কখনো বন্দরের বড় অফিসার, কখনো র্যাবের উর্দ্ধতন কর্মকর্তা, কখনো বাহিনীর বড় অফিসার পরিচয় দিয়ে বিশ্বাস স্থাপন করে। বন্দরের ঊর্ধ্বতন অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার কারনে বন্দরে ভিতর তার অবাধ চলাচল সাধারণ মানুষকে আকৃষ্ট করে। এরই সুযোগ নিয়ে চট্টগ্রাম বন্দরের নিলাম শেডে থাকা গাড়ি বিক্রয় করার নামে এবং বিভিন্ন কৌশল অবলম্বন করে মানুষের নিকট হতে নগদ টাকা গ্রহণ পূর্বক আত্মাসাৎ করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সিএমপি'র খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত