লাগেজভর্তি ফেনসিডিল, বিমানবন্দরে গ্রেপ্তার নারী

Passenger Voice    |    ১২:০৮ পিএম, ২০২২-০২-১৪


লাগেজভর্তি ফেনসিডিল, বিমানবন্দরে গ্রেপ্তার নারী

রাজধানীর বিমানবন্দরে ঝর্ণা বেগম (৩২) নামের এক নারীর লাগেজ থেকে ফেনসিডিল জব্দ করা হয়েছে। ওই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর গোলচক্কর সংলগ্ন ওয়ান্ডার ইন রেস্টুরেন্টের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই নারী রাজশাহী জেলার হুমায়ূন কবীরের স্ত্রী।

উক্ত বিষয়ে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মিকাইল মোল্লা বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর গোলচক্কর থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ ঝর্ণা বেগম নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকালে তার সঙ্গে থাকা লাগেজের মধ্যে থেকে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছে।’  

এসআই মিকাইল আরও বলেন, ‘গ্রেপ্তার হওয়া ওই মাদক ব্যবসায়ী রাজশাহী থেকে এসব ফেনসিডিল সংগ্রহ করে ট্রেনে করে ঢাকায় বিক্রির জন্য নিয়ে এসেছিল।’

এছাড়া এই ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।