শিরোনাম
Passenger Voice | ০৪:৩৭ পিএম, ২০২২-০২-১০
ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জের সয়দাবাদে অজ্ঞাত এক নারীর (৫২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি রেলক্রসিং এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মৃধা।
হারুন অর রশিদ জানান, “সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস মুলিবাড়ি রেলক্রসিং এলাকায় পৌঁছালে ওই নারী ট্রেনে কাটা পড়ে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।”
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত