শিরোনাম
Passenger Voice | ০৫:২৫ পিএম, ২০২২-০২-০৯
তালাক ছাড়া অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে তারে দিরুদ্ধে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ অভিযোগ গঠন করেন। এ ছাড়া তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে ১০ মার্চ।
এর আগে ২৪ জানুয়ারি দুপুরে তোফাজ্জল হোসেনের আদালতে অভিযোগ গঠন শুনানি শেষে ৯ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেন। ‘অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া’, ‘ব্যভিচার’ ও ‘মানহানি’র অভিযোগে দায়ের দায়ের করা হয় এ মামলা। গত বছরের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী মো. রাকিব হাসান মামলাটি দায়ের করেন।
পরে গত ৩০ সেপ্টেম্বর নাসির ও তার স্ত্রী তামিমের বিরুদ্ধে প্রতিবেদন দেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের মিজানুর রহমান। মামলার তদন্তে ক্রিকেটার নাসির হোসেন, তামিমা সুলতানা তাম্মী ও তামিমার মা সুমি আক্তারকে দোষী উল্লেখ করে প্রতিবেদন জমা দেওয়া হয়। অভিযুক্তদের আদালতে হাজির হতে সমন জারি করেছিলেন আদালত। পরদিন আদালতে আসামিরা উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে বাদী পক্ষের আইনজীবী জামিন বাতিলের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের প্রত্যেকের ১০ হাজার টাকা মুচলেকা নিয়ে জামিন আবেদন মঞ্জুর করেছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত