শিরোনাম
Passenger Voice | ১১:১১ এএম, ২০২২-০২-০১
ঢালিউড সুন্দরী পরীমনি। বিভিন্ন ইস্যুতে বহুবার খবরের শিরোনাম হয়েছেন। সবশেষ মা হওয়ার খবরে বেশ আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। পরীমনি আবারও আলোচনায়। এবার অবশ্য ব্যক্তিজীবন নিয়ে না। অনুসারী বিষয়ে আলোচনায় তিনি। তার ফেসবুক পেজের অনুসারী সংখ্যা দেড় কোটিরও বেশি। এ প্রতিবেদন তৈরি করা পর্যন্ত তার অনুসারী দেখা গেছে ১ কোটি ৫১ লাখ ৯৯ হাজার ৫৬৭ জন।
সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনি বেশ সরব। নিজের কাজের খবরাখবর নিয়মিত জানান তিনি। এছাড়া ব্যক্তি জীবনের বিভিন্ন মুহূর্তও শেয়ার করেন এ নায়িকা। তাই তার অনুসারী সংখ্যা বাড়ছে হু হু করে। অনুসারী সংখ্যার দিক থেকে দেশের সব তারকাকে পেছনে ফেলে দিয়েছেন পরীমনি। দ্বিতীয় অবস্থানে আছেন হানিফ সংকেত। ১ কোটিরও বেশি মানুষ অনুসরণ করেন এ উপস্থাপককে। পূর্ণিমার অনুসারী সংখ্যা ৯৭ লাখের বেশি। অপু বিশ্বাসের অনুসারী সংখ্যা ৮৭ লাখ। ৫৬ লাখের ঘরে আছেন জয়া আহসান ও শাকিব খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত