শিরোনাম
Passenger Voice | ১১:১৩ এএম, ২০২২-০১-৩১
ওভারটাইম ভাতা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় আজ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছিলেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। গতকাল রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরের সঙ্গে এক বৈঠকের পর এ কর্মসূচি স্থগিত করেছেন রেলওয়ের রানিং স্টাফদের সংগঠন ‘বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি’।
রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকালের সভায় রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক সুবিধা পূর্বের ন্যায় প্রাপ্তির লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে স্বল্পতম সময়ের মধ্যে নিষ্পত্তির সিদ্ধান্ত গৃহীত হয়। একইভাবে যেসব রানিং স্টাফ ১১ মার্চ ২০২১-এর আগে অবসরে গিয়েছেন, পূর্বের নিয়ম অনুযায়ী পেনশন ও আনুতোষিক প্রাপ্যতা নিষ্পত্তির করার লক্ষ্যে সুপারিশের সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয় ওই সভায়। প্রসঙ্গত, ২০২১ সালের আগ পর্যন্ত রানিং স্টাফরা (ট্রেনচালক, গার্ড ও টিকিট চেকার) নির্ধারিত ডিউটির পাশাপাশি কর্মরত অবস্থায় যত দূরত্ব পর্যন্ত কাজ করেছেন, সেটিকে মাইলেজ হিসেবে বাড়তি ভাতা পেতেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত