সাংবাদিক হাবীবের মৃত্যুর সঠিক কারণ প্রকাশের আহ্বান হানিফের

Passenger Voice    |    ০৫:১৯ পিএম, ২০২২-০১-২৯


সাংবাদিক হাবীবের মৃত্যুর সঠিক কারণ প্রকাশের আহ্বান হানিফের

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দ্রুত তদন্ত করে সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর সঠিক কারণটা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।শনিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাবীবুর রহমানের স্মরণে আয়োজিত শোকসভায় এ কথা বলেন তিনি। এ সময় হাবীবের মৃত্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি না ছড়ানোর কথা জানান তিনি।

এদিকে সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যু অস্বাভাবিক কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সাংবাদিক সমাজ। পরিবারের সদস্যরা হাবীবের জন্য সবার কাছে দোয়া চেয়ে বলেন, তার মৃত্যুর কারণ কি তার সঠিক তদন্ত হোক। একমাত্র উপার্জনকারী হারানো পরিবারের পাশে থাকার আহ্বানও জানান তারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান স্মরণে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক ও সময়ের আলোর সিনিয়র রিপোর্টার হাবীবুর রহমান ১৯ জানুয়ারি রাত দেড়টার দিকে হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা যান।