শিরোনাম
Passenger Voice | ০৫:০২ পিএম, ২০২২-০১-২৭
মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ওয়্যারলেস গেট রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে।নিহতের নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক (৪২)। তার পরনে ছিল চেক লুঙ্গি ও কালো জ্যাকেট। ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।
এসআই বলেন, ‘নিহত ব্যক্তি ওয়্যারলেস গেট রেল লাইনের ওপরে বসে ছিলেন। এ সময় পেছন থেকে আসা ট্রেনের ধাক্কায় তিনি মাথায় আঘাত পান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দুপুর ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।’
এদিকে, সকাল ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টর ট্রেনের ধাক্কায় মাথায় আঘাত পেয়েছেন এটিএন নিউজ এর গাড়ি চালক মো. কামাল হোসেন (৪০)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত