শিরোনাম
Passenger Voice | ১১:০১ এএম, ২০২২-০১-২০
হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কুদ্দুছ জানান, সিলেট থেকে ছেড়ে আসা আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিহত যুবকের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত