শিরোনাম
Passenger Voice | ০৩:৩০ পিএম, ২০২২-০১-১৭
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মনিষা রহমান স্বর্ণা (১৬) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার দুপুর পৌনে ১২ টায় শহরের আকাশতারা এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী পাশের নারুলী ধাওয়াপাড়া এলাকার মোহাম্মাদ সোহেলের মেয়ে। সে চেলোপাড়া নাইট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী। বিষয়টি নিশ্চিত করে নারুলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, লালমনিরহাট থেকে বগুড়াগামী দোঁলনচাপা এক্সপ্রেস ট্রেনটি আকশতারা এলাকা অতিক্রমের সময় মনিষা ট্রেনের নিচে পড়েন। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মনিষার পরনে কাপড় দেখে মনে হচ্ছে সে স্কুল ড্রেসে ছিল। তবে তার বাড়ি ও স্কুলের মধ্যে ঘটনাস্থল পড়েনা। মনিষার পরিবার থেকে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠাবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত