শিরোনাম
Passenger Voice | ০১:২৫ পিএম, ২০২২-০১-১৪
সরকারের নোয়াখালীতে বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী বলেছেন, নোয়াখালীতে বিমানবন্দর করার ব্যাপারে সবার মধ্যে একটা কৌতূহল কাজ করছে।
তিনি বলেন, আমাদের মন্ত্রণালয় থেকে এর আগেও নোয়াখালী বিমানবন্দরের জন্য প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমার আজ আবার পরিদর্শনে এসেছি। বিমানখাতে এরই মধ্যে বড় ধরনের একটি বিপ্লব হয়েছে। রানওয়েসহ পুরো এলাকাটি আমরা ঘুরে দেখেছি। আমরা নোয়াখালীবাসীর প্রত্যাশা পূরণের চেষ্টা করছি।
শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে নোয়াখালী সদর উপজেলার চরশুল্লুকিয়ায় বিমানবন্দরের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ, নোয়াখালী-৬ (হাতিয়ার) সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত