শিরোনাম
Passenger Voice | ০৩:৫১ পিএম, ২০২২-০১-০৬
নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় মিনি ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের কারণে ট্রেন চলাচল বন্ধের প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে।
সোমবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, সোমবার (৬ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে তেবাড়িয়া রেলক্রসিং এ লাইনের ওপর আটকে পড়া মিনি ট্রাকের সংঘর্ষ হয়।এসময় মিনি ট্রাকটিকে টেনে প্রায় ৫শ গজ দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার জানান, স্থানীয় ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমরে মুচরে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলে। এর পর সকাল সাড়ে ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত