শিরোনাম
Passenger Voice | ০২:০১ পিএম, ২০২২-০১-০৫
পার্বতীপুরে ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে পড়া ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে
দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ডাম্প ট্রাক ও ট্রেনের সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্ট (ডিটিএস) খালেদুন্নেছা।
লালমনিরহাট ডিভিশনের ম্যানেজার আহসান হাবীব জানান, দুর্ঘটনার সময় রেল ক্রসিংয়ের গেট নামানো ছিল না। ঘটনার পর থেকে ওই এলাকার গেটম্যান মনিরুজ্জামান পলাতক।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। আব্দুল ওয়াহেদ নামে একজনকে ব্যক্তিগতভাবে গেটের দায়িত্ব দিয়েছিলেন।
ট্রাকে ধাক্কা দিয়ে উল্টে পড়া ট্রেনের বগিগুলো উদ্ধারে কাজ চলছে। এ কারণে সকাল ৯টার দ্রুতযান এক্সপ্রেস, ১১টার বাংলাবান্ধা এক্সপ্রেস ও সাড়ে ১১টার লোকাল একটি ট্রেন স্টেশন ছেড়ে যায়নি।
বিকল ট্রাকে ট্রেনের ধাক্কা, ইঞ্জিনসহ উল্টে গেলো ৪ বগি
উল্লেখ্য, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটির আজ সাপ্তাহিক ছুটি ছিল। তাই ভোরে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুর যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় দেখতে না পেয়ে ট্রাকে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ঘটনাস্থলে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়।
এরপর ট্রেনের ইঞ্জিন ও পিছনে থাকা চারটি বগি পার্শ্ববর্তী ক্ষেতে উল্টে যায়। এতে ট্রেনচালক আব্দুর রশিদ সরকার আহত হয়েছেন। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত