শিরোনাম
Passenger Voice | ১১:০৭ এএম, ২০২২-০১-০৫
দিনাজপুরের পার্বতীপুরে রেল লাইনে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে যায়। সেটিতে দ্রুতগামী একটি ট্রেন ধাক্কা দেয়।
এতে করে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে গেছে।
বুধবার (৫ জানুয়ারি) ভোরে পার্বতীপুর উপজেলার মন্মথপুর রেলওয়ে স্টেশনের অদূরে যশাই রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর রেলওয়ে স্টেশন সুপার জিয়াউর রহমান জানান, দিনাজপুর থেকে বগুড়া হয়ে সান্তাহারগামী দোলনচাপা এক্সপ্রেস ট্রেনটি বুধবার সপ্তাহিক ছুটিতে ছিল। তাই ভোরে ট্রেনটি দিনাজপুর থেকে পার্বতীপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। একই সময় যশাই রেলক্রসিংয়ে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক বিকল হয়ে পড়ে। ঘন কুয়াশা থাকায় ট্রাকটি দেখা যায়নি। পরে ট্রেনটি বালুর ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের পেছনের ৫টি বগি উল্টে গেছে।
দুর্ঘটনার পর পার্বতীপুর থেকে পঞ্চগড়মুখী সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত