শিরোনাম
Passenger Voice | ০৩:৩০ পিএম, ২০২১-১২-২৮
সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চায়না বেগম (৬৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার আলোকদিয়ার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চায়না বেগম জেলার বেলকুচি উপজেলার সাহাপুর গ্রামের সবুর তালুকদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, চায়না বেগম তার মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সেখান থেকে পাশের গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে যাওয়ার পথে আলোকদিয়ার রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই আমিরুল ইসলাম জানান. আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে রেল লাইন পার হওয়ার সময় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত