শিরোনাম
Passenger Voice | ১১:২২ এএম, ২০২১-১২-১৪
আগামী বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। আর আগামী বছরের জানুয়ারিতে মতিঝিল পর্যন্ত সব উড়ালসড়কের বেশির ভাগ কাজ শেষ হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক রোববার এসব কথা জানিয়েছেন।
মেট্রোরেল প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পৌঁছাল। পরীক্ষামূলক চলাচলের অংশ হিসেবে ট্রেনটি এসেছে। আজ সকাল ১০টার দিকে ট্রেনটি আগারগাঁও স্টেশনে এসে থামে। ট্রেনটি আগারগাঁও স্টেশনে ৪০ মিনিট অবস্থান করে। এরপর আবার উত্তরায় ফিরে যায়।
এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। ঢাকা ও এর আশপাশে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।
প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, পারফরম্যান্স টেস্ট তিন ভাগে ভাগ করা হয়েছে। শুরুতে উত্তরা থেকে তিনটি স্টেশন পর্যন্ত চলাচল করে মেট্রোরেল। গত মাসে দ্বিতীয় ধাপে তা সম্প্রসারণ করে মিরপুর-১০ নম্বর পর্যন্ত ছয়টি স্টেশনে আসে। শেষ ধাপে আজ আগারগাঁও পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হলো।
এসব কোচে ৪৮ জন করে যাত্রী বসতে পারবেন। মাঝখানের চারটি কোচ হচ্ছে মোটরকার। এতে বসার ব্যবস্থা আছে ৫৪ জনের। সব মিলিয়ে একটি ট্রেনে বসে যেতে পারবেন ৩০৬ জন। প্রতিটি কোচ সাড়ে ৯ ফুট চওড়া।
মাঝখানের প্রশস্ত জায়গায় যাত্রীরা দাঁড়িয়ে ভ্রমণ করবেন। দাঁড়ানো যাত্রীদের ধরার জন্য ওপরে হাতল এবং স্থানে স্থানে খুঁটি আছে। সব মিলিয়ে একটি ট্রেনে বসে এবং দাঁড়িয়ে মিলিয়ে সর্বোচ্চ ২ হাজার ৩০৮ যাত্রী চড়তে পারবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত