শিরোনাম
Passenger Voice | ১১:১৮ এএম, ২০২১-১২-০৮
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার এলাকার কুন্দপুকুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন যুবক ও তিনজন শিশু।
স্থানীয়রা জানান, তিন ভাই-বোন রেললাইনের ওপর বসে রোদ পোহাচ্ছিল। এসময় ট্রেন তাদের কাছে চলে এলে এক যুবক তাদের বাঁচাতে গেলে তারা সবাই কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতের বয়স যুবক (৩০), ভাই-বোনের বয়স যথাক্রমে ৮, ৬ ও ৩।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2019 - 2026 PassengerVoice | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Developed By Muktodhara Technology Limited.
পাবলিক মতামত