১২ কারণে জানুয়ারীতে সড়কে ঝরল ৫৪৭ প্রাণ

Passenger Voice    |    ০৩:৩৩ পিএম, ২০২০-০২-১৭


১২ কারণে জানুয়ারীতে সড়কে ঝরল ৫৪৭ প্রাণ

২০২০ সালের জানুয়ারী মাসে ৫৩১টি সড়ক দুর্ঘটনায় ৫৪৭ জন নিহত, ১১৪১ জন আহত, রেলপথে ৪৩টি দুর্ঘটনায় ৩৪ জন নিহত, ১০ জন আহত ও নৌ-পথে ১৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত, ৫৮ জন আহত এবং ৩০ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। ২০১৯ সালের ডিসেম্বর মাসের তুলনায় বিগত জানুয়ারী মাসে সড়ক দুর্ঘটনার ৩.৯১ শতাংশ, ২.০৫ শতাংশ নিহতের হার বৃদ্ধি পেলেও আহত ৭.০১ শতাংশ কমেছে। সাম্প্রতিক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।

এইমাসে সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ১৬১ জন পথচারী, ১৯১ জন চালক, ৯১ জন পরিবহন শ্রমিক, ১৪৬ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, ১২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৩৯ জন নারী, ৫৫ জন শিশু, ০২ জন সাংবাদিক, ০৫ জন চিকিৎসক, ০১ জন প্রকৌশলী, ০১ জন মুক্তিযোদ্ধা এবং ১২ জন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে। 

এই সব দুর্ঘটনার জন্য ১২ টি কারন নির্ধারণ করেছে সংগঠনটি। যা নিম্নে দেয়া  হলো:

 ১। বেপরোয়া গতিতে গাড়ী চালনা। ২। বিপদজনক অভারটেকিং। ৩। রাস্তা-ঘাটের ক্রটি। ৪। ফিটনেস বিহীন যানবাহন। ৫। যাত্রী ও পথচারীদের অসতর্কতা। ৬। চালকের অদক্ষতা। ৭। চলন্ত অবস্থায় মোবাইল বা হেড ফোন ব্যবহার। ৮। মাদক সেবন করে যানবাহন চালানো। ৯। রেলক্রসিং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা। ১০। রাস্তায় ফুটপাত না থাকা বা ফুটপাত বেদখলে থাকা । ১১। ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ। ১২। ছোট যানবাহন বৃদ্ধি।